জাতীয় ডেক্স # বিক্ষোভের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ নাশিদ পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম জাকি এ খবর নিশ্চিত করেছেন।
এছাড়া দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রেসিডেন্টের পদত্যাগের বিসয়টি নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে সেনা ও পুলিশে বাহনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
এর আগে বিদ্রোহের মাধ্যমে মালদ্বীপের রাষ্ট্রায়ত্ব সম্প্রচার কেন্দ্রের দখল নেয় দেশটির পুলিশ বাহিনী।
মঙ্গলবার পুলিশ বাহিনী ওই সম্প্রচার কেন্দ্র দখল করে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে জনতাকে রাস্তায় নেমে আসার আহবান জানায়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নশিদ তখন জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে (এমএনডিএফ) অবস্থান করছিলেন।
এমএনডিএফের কিছু সংখ্যক সেনা এই বিক্ষোভে অংশগ্রহণ করছে। এমএনডিএফ সদরদপ্তরের বাইরে কয়েকশ জনতা বিক্ষোভ করছে।
মঙ্গলবার সকালে বিরোধীদলের করা বিক্ষোভ নস্যাৎ করতে অস্বীকৃতি জানায় পুলিশ সদস্যরা।









