কায়কোবাদ #
পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসেসিয়েশন (বিআইএ)। বাংলাদেশ বেসরকারি বিমা কোম্পানিগুলো তাদের লাইফ ফান্ড থেকে এ বিনিয়োগের করতে চায়। তবে কত টকা বিনিয়োগ করবে তা না জানালেও বিআইএ নেতারা বলেছেন- তাদের কাছে গচ্ছিত প্রায় ১১ হাজার কোটি টাকার একটি উল্লেখযোগ্য অংশ এ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসেসিয়েশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, বিমা কোম্পানিগুলোর কাছে ১৬ হাজার ২৯৯ কোটি টাকা লাইফ ফান্ড রয়েছে। এর ৫ হাজার কোটি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি ১১ হাজার কোটি টাকা থেকে একটি উল্লেখযোগ্য অংশ আমরা পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চাই।
এই রিপোর্ট পড়েছেন 107 - জন









