আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ ফান্দাজালে ধরা পড়া একটি বিরল প্রজাতির মাছ নিয়ে শুরু হয়েছে লুকোচুরি। স্থানীয় প্রভাবশালী মহল জোরপূর্বক মাছ শিকারির কাছ থেকে মাছটি কেড়ে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। চড়াদামে মাছটি বিক্রি করে দেয়া হয়েছে নতুবা নিজেদের পুকুরে রাখা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। গত বুধবার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের অন্তর্গত পাড়াশিমুল গ্রামের কাছিম উল্যা জাল পেতেছিলেন কাউয়াদিঘির সঙ্গে সংযোগ রক্ষাকারী লাছ নদীতে। তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির এক দৃষ্টিনন্দন মাছ। মাছের ওজন হবে এক কেজির উপরে। ধারণা করা হচ্ছে কুশিয়ারা নদী থেকে কাশিমপুরস্থ ফিশপাছ বেয়ে সামুদ্রিক এ মাছটি কাউয়াদিঘিতে উঠে আসে। অতঃপর ধরা দেয় কাছিম উল্যার জালে। ধৃত মাছটিকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমে যায়। এক পর্যায়ে বানেশ্রী গ্রামে কয়ছর মিয়া ও সোহেল এবং পাড়াশিমূল গ্রামের কামাল এসে মাছটিকে দেখানোর জন্য কাছিম উল্যার কাছ থেকে নিয়ে যায়। তারপর আর ফেরত দেয়নি। খবর পেয়ে প্রচার মাধ্যমের লোকজন কাছিম উল্যার বাড়িতে গেলে তিনি জানান, তার কাছ থেকে মাছটি কেড়ে নেয়া হয়েছে।
মৌলভীবাজারে একটি বিরল প্রজাতির মাছ নিয়ে সাংবাদিকদের সাথে লুকোচুরি
এই রিপোর্ট পড়েছেন 91 - জন










