কৃষি
উত্তরাঞ্চলে আলুর বাম্পার ফলন দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি
বগুড়া ব্যুরো: অনুকূল আবহাওয়ায় উত্তরাঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকে আলুর ফলন ভালো হওয়ার পাশাপাশি দাম ভালো পাওয়ায় কৃষকরা বেশ খুশি। স্থানীয় চাহিদা মিটিয়েও বেশি দাম পাওয়ার আশায় উৎপাদিত উদ্বৃত্ত আলু সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন কৃষকরা। উত্তরাঞ্চলের সব জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ হয়েছে।… বিস্তারিত
ক্ষেতলালের আলু চাষী ও ব্যবসায়ীরা বিপাকে
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : একটানা কয়েক দিন ধরে রাজনৈতিক দলের ডাকা হরতালের কারণে জয়পুরহাটের ক্ষেতলালের আলু চাষী ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। বাজারে আলুর ব্যাপক চাহিদা থাকলেও হরতালের কারণে তা সময়মতো বাজারজাত করতে না পারায় অধিকাংশ আলু চাষী তাদের জমি থেকেই আলু উত্তোলন করে ওই জমিতেই দিনের পর দিন… বিস্তারিত
তাড়াশে ১৫ গ্রামে খিরা চাষে বিপ্লব
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে খিরার ভরা মৌসুমে বাজার জমে উঠেছে। এ মৌসুমে মাত্র ১৫ গ্রামের খিরা চাষীরা প্রায় ৩ কোটি টাকা খিরা বিক্রি করবেন বলে আশা করছেন। আগাম খিরার আবাদ করে লাভের মুখ দেখতে পেয়ে কৃষকের মুখে হাঁসি ফুটে উঠেছে। তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ… বিস্তারিত
মরিচ চাষ করে ঠাকুরগাঁওয়ের কৃষকদের ভাগ্য বদলের চেষ্টা
ঠাকুরগাঁও: উৎপাদিত ফসলের নায্য দাম না পেয়ে ঠাকুরগাঁওয়ের কৃষকরা এবার ঝুকেছেন মরিচ চাষে। মরিচ মসলা জাতীয় ফসল ও অন্যান্য ফসলের চেয়ে কম ঝুকিপূর্ণ । অল্প খরচে বেশি লাভবান হওয়া যায় বলে কৃষকরা এবার মরিচ চাষে ঝুকে পড়েছেন। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলার কৃষক-কৃষাণীরা মরিচ চাষের জন্য মাটি প্রস্তুত, চারা রোপন ও… বিস্তারিত
টাঙ্গাইলে ৮শ’ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন
মু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নদী অববাহিকা বিস্তীর্ণ চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের চাষিরা চলতি মৌসুমে প্রায় ৮ শ’ কোটি টাকার শীতকালীন সবজি চাষ করেছে। ভাল দাম পেয়ে তাদের মুখে খুশির ঝিলিক ছড়াচ্ছে, উৎসাহিত হচ্ছে উৎপাদন আরো বাড়াতে। টাঙ্গাইলের চাষিরা শীত মৌসুম এলেই ব্যস- থাকেন বিভিন্ন জাতের সবজি নিয়ে। প্রতিবছরের… বিস্তারিত
টমেটোর রস শরীরের জন্য উপকারী
কায়িক শ্রমের পর টমেটোর রস দেহের জন্য অন্য যেকোনো কোমল পানীয়ের চেয়ে অনেক বেশি উপকারী। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করলেন একদল গবেষক। গবেষকরা বলেন, ব্যায়ামের পর টমেটোর রস পেশি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। এর সাহায্যে শরীর অনেক বেশি তেজদ্দীপ্ত হয়। টমেটোর রসের মধ্যে লাইকোপেন নামক এমন এক ধরনের জৈবিক… বিস্তারিত
বদলগাছীতে ঢেঁড়স চাষে আগ্রহ বৃদ্ধি পেলেও কৃষক হতাশ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে দিনে দিনে কৃষকদের মাঝে ঢেঁড়স চাষে আগ্রহ বেড়ে চলেছে। উন্নত সব্জি ফসলের মধ্যে ঢেড়সও একটি উন্নত সব্জি ফসল। তবে ইতিপূর্বে এই উপজেলায় ঢেঁড়স চাষের তেমন প্রবণতা ছিল না। বিগত কয়েক বছর থেকে উপজেলার বিলাশবাড়ী ইউপি ও কোলা ইউপির কিছু এলাকায় ঢেঁড়স চাষাবাদ শুরু করেছে… বিস্তারিত

